আমার আর কবিতা লিখতে ইচ্ছে করে না
ইচ্ছে করে না অপরূপ কোনো ছবি আঁকতে
ইচ্ছে করে না এমন কোনো কিছু বর্ণনা দিতে
যা তোমায় বলা প্রয়োজন ছিল।
ইচ্ছে করে না অপরূপ কোনো ছবি আঁকতে
ইচ্ছে করে না এমন কোনো কিছু বর্ণনা দিতে
যা তোমায় বলা প্রয়োজন ছিল।
এখন আমি আর কবিতা লিখিনা
বলিনা এমন কথা
যার দুর্বোধ্যতা তোমায় আহত করে
বিচলিত করে বারেবার।
আমি এখন আর গাঁথি না এমন গান
যার তান তোমায় বিহ্বল করে
বিচলতা আনে মনে।
এখন আমি আর লিখিনা গল্প
কলমের কালো দাগে
যার অনুরাগে কাগজ মলিন কেবলই ধূলোর পাঠে।
এখন আমি আর থাকি না মহাকাব্যের ভাবনায়,
আনমনে মিলাই না শব্দ
যাই ছিল কেবল তোমার হৃদয় জুড়ে
হয়েছিল যা তোমাতেই নিবেদিত।
✍️:নাহিয়ান

Comments
Post a Comment