চলিয়া গিয়াছে যেবা হৃদয় হইতে,
আপন দুঃখ কিছু পারেনি সইতে,
তাহার ভাষেতে জাগে অনেক আলোক,
খানিক আভা তবুও পারিনি লইতে।
আপন দুঃখ কিছু পারেনি সইতে,
তাহার ভাষেতে জাগে অনেক আলোক,
খানিক আভা তবুও পারিনি লইতে।
ঊষার আভাস আনে তাহার কপোল,
তাহার ধ্বনি যে মনে জাগাইল দোল,
সময় যেন রহিল কেবলি দাঁড়ায়,
তাহার চপলতায় হইল বিভোল।
তাহার বচন যেন মায়ার আধার,
কবিতা যেন লিখল সে শব্দ বাঁধার,
বিরহ কেন এমন বিষম ছায়ায়
মনে যাতনা বরষে শুধুই কাঁদার?
আমার তরে এ গল্প আপন কাহিনি
কেবল ভেবেছি,সে যে হৃদয় মোহিনি,
জ্যোৎস্নাতে যেমন সাজে সকল আকাশ,
প্রকৃতির পত্র আনে সেই নিশীথিনী।
চলিয়া গেল সে,তবে কেনই চপল?
জাগাইয়া হৃদে হেন বিরহ অনল,
ভাবনাগুলো রহিল এই কবিতার
উদাস দাওয়ায়-হায় কেমন বিফল।
✍️:কাজী আহমদ এয়ার খান নাহিয়ান

Comments
Post a Comment