যে হৃদয় কভু ভালো বাসতে পারে সে হৃদয় তবু বাসে না ভালো যে হৃদয়ে মোহ আসতে পারে সে হৃদয়ে কভু আসে না আলো। যে হৃদয়ে গল্প ভুলে যাওয়া নয় সে হৃদয় কভু বলে না কিছু, যেই সুরে বাণী আলো আভাময় সেই সুর তবু হলো যে নিচু। যে হৃদয় বীণায় কথা কিছু টুটে মিলে যায় নীলিমায়, সে হৃদয় বুজে সুর কিছু ফোটে যায় ছুটে মহিমায়। ~নাহিয়ান