জীবন এমনি নিঠুরিয়া কেন,পুড়ি শুধু আক্ষেপে,
আসুক একটু দুঃখ অনলে বৃষ্টির ধারা ঝেপে।
আসুক একটু দুঃখ অনলে বৃষ্টির ধারা ঝেপে।
অগ্নি স্বরূপ বলিতে কখনো দুঃখের ধরি নাম,
জীবনের নদী কূলহারা যেন এই ছিল পরিণাম।
জীবনের বাঁকে বিরহ-দুঃখ,অকূলেতে খুঁজি কূল,
বেভুল পথের পথিক বুঝেছে,হায়!জীবনের পুঁজি ভুল।
হৃদয়ের মাঝে ভালো যাই ছিল প্রতিকূলে ধূসরিত,
ভালো কিছু তবে যাক,মরে যাক;হৃদ হোক তুষারিত।
মন্দেরা তবে এসো জড়ো হোক,হেরিবে তো ধরাকূল,
প্রত্যুত্তর ধ্বনিবে ধরাতে,পথ ভুলে তো আকুল।
মোর হৃদয়ের দুখিনী কাব্য এই তবে তৃষাহরা?
নিষাদেরা তবে সুর খুঁজে পাক,শেষ হোক মনোহরা।
তৃষিত হৃদয় হরিৎ আভাসে দিশা তবে খুঁজে পাক,
তব আপনার সকল কাব্য আনমনে বুজে যাক।
✍️:নাহিয়ান

Comments
Post a Comment