তোমার গল্প গল্পের মতো থাক
কাহিনি সেসব না শুনুক কেউ,
সত্তা তোমার শুধু আনমনা থাক,
বিস্মৃত কথা না বলুক কেউ।
তোমার গল্প কাব্যের মতো নয়,
কবিতা যে কথা আপনা আপনি বলে
এ ভাবনা যেন আনিছে কেবলি ভয়,
খেয়ালী মনের কবিতার দোলাচলে।
সকল কাব্য ভুল হয়ে যাক, তবে
একটি না হয় থাকুক যত্নে খুব,
যে কাব্য বলে,"উদার আকাশ হবে,
মুক্ত কপোত গুঞ্জিত,নেই লোভ।"
সকল কাব্য হারিয়ে যদিও যায়,
দুঃখ কখনো আসিবেনা এই মনে,
অনুতাপ শুধু আসিবে হৃদয়ে,হায়,
শব্দের মালা ধ্বনিবে যে গুঞ্জনে।
তোমার গল্প গল্পের মতো থাক
কাহিনি সেসব না জানুক কেউ,
পাখিদের গান,দূরে ওই হাকডাক,
দুঃখ অনলে থাক বিরহের ঢেউ।
✍️:কাজী আহমদ এয়ার খান নাহিয়ান
২৫.১২.২৫

Comments
Post a Comment