আকাশেতে বাজ হাকে,বাদলের কি আভাস!
বাতাসেই শীত জাগে,গম্ভীর কি আকাশ
ক্ষণ বাদে দিকে হাকে আযানের সেই সুর
আলোকের ঝলকানি আঁধারেতে জাগে নুর।
কেটে যায় ক্ষণসব আঁধারেতে কলরব,
মেঘ রেগে ডেকে ওঠে,ধ্বনি হয় উদ্ধব।
আকাশের আশা যদি ধারা কিছু বরষে,
নিষ্প্রাণে প্রাণ পাবে তার কিছু পরশে।
গ্রীষ্মের গেছে দুখ, ঘুচেছে কি সব ভুল?
তবে দাও ধরা পরে যেন হাসে ধরাকূল।
মন্থর কালোমেঘ রেগে ওঠে প্রতিবার
ঘনীভূত হয়ে তবে শেষে হলো নির্ভার।
বায়ু আনে প্রকৃতিতে তোড়জোড় গর্জন,
এই কি বা বর্ষাতে হলো তব অর্জন?
ডাক শুনে ধরাকূল কেঁদে হলো এ অাকূল,
তবে হবে মোর ভুল,হয়তোবা তারা ভুল।
গল্পের সমতায় আসে মৃদু সমীরণ,
এইবারে আনো মেঘ সূর্যের সে কিরণ।
পরদিন নভঃ মাঝে সবদিক সুনসান
নেই কথা নিরবতা শব্দের প্রস্থান।
রুদ্ধ এ প্রকৃতির যুদ্ধের শেষে,তাই
সুর রেশ নেই হেথা,সুবাসের দেশে ধায়।
কাজী আহমদ এয়ার খান নাহিয়ান
১৮/০৫/২৩,কোতোয়ালি
Photo:pexels

Comments
Post a Comment